রাণীনগরে ২০কোটি টাকার কষ্টিপাথরের পাঠাতন..
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৩ । ২০:০৫ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৩ । ১৬:৪০
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে বাড়ীর ভিত খননের সময় মাটির নিচ থেকে প্রায় ২০কোটি টাকা মূল্যের শিবলিঙ্গ রাখার একটি কথিত কষ্টিপাথরের পাঠাতন উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর ১টা নাগাদ উপজেলার ভান্ডারগ্রাম রামজীবনপুর গ্রাম থেকে এই পাঠাতন উদ্ধার করা হয়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন,উপজেলার ভান্ডার গ্রাম রামজীবনপুর গ্রামের গিয়াস উদ্দীনের ছেলে শাহিন আলম বাড়ী নির্মানের জন্য ভিত খনন করছিলেন। এসময় মাটির নিচ থেকে একটি ধুসর রঙ্গের কথিত কষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গ রাখার গোলাকৃতি পাঠাতন দেখতে পায়। এঘটনাটি থানাপুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে শুক্রবার দুপুর ১টা নাগাদ পাঠাতনটি উদ্ধার করে নিয়ে আসে।
প্রায় ৬৪ কেজি ওজনের ওই পাঠাতনের মূল্য প্রায় ২০কোটি টাকা হবে ধারনা করে তিনি আরো বলেন,এঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পাঠাতনটি প্রতœতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর করা হবে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.