কালকিনিতে ঐতিহাসিক লালপোলে মোমবাতি প্রজ্বলন
প্রকাশ: 15 December 2024 । 17:57 | আপডেট: 15 December 2024 । 17:57
রাজু আহম্মেদ, কালকিনি করেসপন্ডেন্ট, মাদারীপুর:-
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলার ঐতিহাসিক লাল পোলে মোমবাতি প্রজ্বলন করেছে উপজেলা প্রশাসন, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদল, উপজেলা ও পৌরসভা বিএনপি।
শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় পৌর এলাকার ভুরঘাটা-কালকিনি সড়কের রেইনট্রিতলা নামক স্থানের লাল ব্রিজে এ কর্মসূচি পালন করা হয়।
উল্লেখ্য,১৯৭১ সালে পাকসেনারা চোখ বেধে বাঙ্গালিদের ওই লালপোলের উপর নিয়ে গনহত্যা চালায়। বাঙ্গালিদের রক্তে রঞ্চিত হয়ে যায় ব্রীজটি। সেখান থেকেই ওই ব্রীজটি লালপোল নামে খ্যাত হয়।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক বেপারী, উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুবা ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইদ্রিস আলী আকন, মোঃ ফারুক হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বদিউজ্জামান ও সোনালী ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ কাইয়ুম আলী প্রমুখ
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.