কলাপাড়ায় ৪ নং ওয়ার্ড পৌর..
প্রকাশ: 22 November 2024 । 07:35 | আপডেট: 22 November 2024 । 07:35
রাসেল কবির মুরাদ কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী:-
পটুয়াখালীর কলাপাড়ায় কলাপাড়া পৌর বিএনপি ৪ নং ওয়ার্ড শাখার সাংগঠনিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে শক্তিশালী করার লক্ষ্যে, বুধবার ২ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কলাপাড়া উপজেলা যুবদলের যুগ্ন-আহ্বায়ক রাসেল কবির মুরাদের সঞ্চালনায় এতিমখানা ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। সমাবেশের শুভ উদ্বোধন করেন কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি।
এসময় আরো বক্তব্য রাখেন, কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তারেক আনাম সুমন, পৌর যুবদলের সদস্য সচিব নাসির উদ্দীন রতন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল, পৌর শ্রমিক দল’র সাধারণ সম্পাদক সোয়েবুর রহমান এবং পৌর যুবদলের যুগ্ন-আহবায়ক ফোরকান তালুকদার প্রমুখ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কলাপাড়া পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো.ইমরান বিশ্বাস, সহ-সভাপতি গাজী মো. সুলতান, বিএনপি নেতা আলাউদ্দিন তালুকদার, পৌর বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাওলানা আবদুল আউয়াল, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহিউদ্দিন মিলন, মহিলাদল নেত্রী নার্গিস জামান খলিফা, নারগিস আক্তারসহ ৪ নং ওয়ার্ড বিএনপি, কলাপাড়া পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.