নাগরপুরে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে..

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪ । ১৭:২৪ | আপডেট: ১১ নভেম্বর ২০২৪ । ১৭:২৪

টাঙ্গাইল করেসপন্ডেন্ট:-

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। চলতি ২০২৪-২৫ ইং অর্থবছরে উচ্চ ফলনশীল জাতের সরিষা বীজ, গম, ভুট্টা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য  উৎপাদন প্রদর্শণী বাস্তবায়নের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

সোমবার (১১ নভেম্বর ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সংশ্লিষ্ট প্রশাসন ও কৃষি অধিদপ্তরের বাস্তবায়নে কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসাইন শাকিল এর সভাপতিত্বে ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার রাজীব কুমার সূত্রধরের সঞ্চালনায় উপজেলার ক্ষুদ্র প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে এই সার ও বীজ বিতরণ করা হয়। উক্ত বিতরণ কার্যের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, নাগরপুর থানা এস আই সেকেন্ড অফিসার মোঃ ফিরোজ আহমেদ, এনজিও প্রতিনিধি আঃ রউফ প্রমুখ।

উল্লেখ্য; পর্যায়ক্রমে গম ৪০০জন, ভুট্টা ২০০জন, সরিষা ৫৮০০জন, সূর্যমুখী ৫০জন, চিনাবাদাম ২০০জন পেঁয়াজ-১৫ জন, মসুর ৫০ জন এবং খেসারি ১০০ জন মোট ৬ হাজার ৮১৫ জন কৃষকের মাঝে বীজ এবং সার বিতরণ করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!