কুয়াকাটায় নির্মাণাধীন দোকানের দেয়াল ধসে..
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৪ । ১৪:৫৪ | আপডেট: ৪ নভেম্বর ২০২৪ । ১৬:১৫
আব্দুল কাইয়ুম আরজু, কুয়াকাটা করেসপন্ডেন্ট:-
পটুয়াখালীর কুয়াকাটায় নির্মানাধীন একটি দোকানের দেয়াল ভেঙ্গে চাপা পড়ে আবু বক্কর (৪২) ও কামাল (৪০) নামের দুই নির্মান শ্রমিকের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে।
সোমবার (০৪ নভেম্বর) দুপুরে কুয়াকাটা রাখাইন মার্কেট সংলগ্ন কেরানীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। মৃত আবু বক্কর কুয়াকাটা পৌর শহরের নবীনপুর এলাকার মৃত আবদুর রহমানের ছেলে ও কামাল হোসেন একই এলাকার মৃত হাকিম আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ওই দুই শ্রমিক কেরানীপাড়ার রাখাইন পল্লীর উসে বাবুর দোকানের সাটার লাগাতে আসেন। এসময় পুরনো সাটার খুলতে গিয়ে ওই দোকানের দেয়াল তাদের গায়ে পড়ে। এতে দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় তাদের।অভিযোগ রয়েছে কোন নিয়ম কারণ না মেনেই কুয়াকাটায় নির্মাণ হচ্ছে একের পর এক ছোট বড় বিল্ডিং ও বহুতল ভবন। এর আগেও কুয়াকাটায় এরকম একাধিক দুর্ঘটনার স্বীকার হয়েছে শ্রমিকরা।
প্রত্যক্ষদর্শী আমিনুল ইসলাম নিপু বলেন, পাসে আমার নিজের দোকানে কাজ করতে ছিলাম। হঠাৎ একটি বিকট শব্দ পাই তখন দৌড়ে গিয়ে দেখি পুরো দোকানের একটি বড় দেয়াল ধসে পড়েছে এবং নিচে দুজন চাপা পড়ে আছে। পরে লোকজন একহয়ে ওয়াল সরিয়ে তাদেরকে বের করি। দেয়ালের চাপায় প্রাথমিকভাবে তাদের চেহারা শনাক্ত করার মত পরিস্থিতি ছিলো না। তাদের দুজনেরই মাথার মগজ বের হয়ে আলাদা হয়ে গেছে।
মহিপুর থানার ওসি তদন্ত মো.নোমান বলেন, ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছি এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। এ বিষয় বিস্তারিত তদন্ত শেষে জানানো হবে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.