কলাপাড়ার মহিপুর থানায় ঢাকা জেলা..

প্রকাশ: 16 October 2024 । 12:21 | আপডেট: 16 October 2024 । 12:21

রাসেল কবির মুরাদ কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী:-

কলাপাড়ার মহিপুর থানায় ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান ওরফে জিএস মিজান আত্মসমর্পণ করেছেন। মঙ্গলবার ১৫ অক্টোবর বিকেলে মহিপুর থানায় গিয়ে তিনি আত্মসমর্পণ করেছেন বলে জানান মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম।

মহিপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, ঢাকার সাভারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে ও হত্যাসহ একাধিক মামলার আসামি মিজানুর রহমান। গত ৫ আগস্ট সরকার পতনের পর নিজ এলাকা সাভার ছেড়ে আত্মগোপনে চলে যান। এরপরে তিনি বিভিন্ন এলাকায় পরিচয় গোপন করে ঘুরতে থাকেন। বুধবার বিকালের দিকে মিজানুর রহমান থানায় এসে নিজেকে ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক পরিচয় দিয়ে নিরাপত্তাজনিত কারণে আত্মসমর্পণ করেন। পরে আমরা ঢাকার সাভার থানায় কথা বলে নিশ্চিত হই যে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে, এর মধ্যে হত্যা মামলাও রয়েছে।

এ বিষয়ে মহিপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, বুধবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। সাভার থানা পুলিশকে দ্রুত এসে আসামিকে তাদের জিম্মায় নিতে বলেছি আমরা। আপাতত মহিপুর থানা হেফাজতে রয়েছেন ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক জিএস মিজানুর রহমান।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!