মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি..
প্রকাশ: 14 October 2024 । 21:45 | আপডেট: 14 October 2024 । 21:45
ইব্রাহীম মুন্সী মেহেন্দীগঞ্জ করেসপন্ডেন্ট, বরিশাল:-
মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের ২০২৪-২০২৫ অর্থ বছরের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটতে দৈনিক শাহনামা পত্রিকার মেহেন্দিগঞ্জ প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আবদুর রাজ্জাককে সভাপতি ও দৈনিক বরিশাল ক্রাইমের মেহেন্দিগঞ্জ প্রতিনিধি মাহমুদুল হাসান ফরিদকে সাধারন সম্পাদক এবং হাফেজ আনিছুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
সোমবার (১৪ অক্টোবর) রাতে প্রেসক্লাব কার্যালয়ে এক আনন্দঘন পরিবেশে বার্ষিক সাধারন সভায় সদস্যদের কন্ঠ ভোটে এই কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির সহ সভাপতি হিসেবে এহসান রেজা জিতু ও সঞ্জয় দেবনাথ, অর্থ বিষয়ক সম্পাদক, স্বপন হাওলাদার , সহ-সাধারন সম্পাদক,মোস্তাফিজুর রহমান শিবলু, প্রচার সম্পাদক মোঃ সম্রাট হোসেন ,দপ্তর সম্পাদক শামীম হোসেন খান , ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ তুহিন হোসেন হানফ। এ ছাড়াও জাহিদুল বারী খোকন, মোঃ আবুল কালাম ও মনির দেওয়ানকে সদস্য করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.