গলাচিপায় ভূমিসেবা সপ্তাহ পালিত

প্রকাশ: 22 May 2023 । 13:18 | আপডেট: 22 May 2023 । 13:18

বিনয় কর্মকার, গলাচিপা করেসপন্ডেন্ট, পটুয়াখালীঃ

পটুয়াখালীর গলাচিপায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমিসেবা সপ্তাহ-২০২৩ পালিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবুব হাসান শিবলীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের উদ্বোধন ও সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো ও পৌর মেয়র আহসানুল হক তুহিন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, ডা. মো. তরিকুল ইসলাম, সাব রেজিস্টার কার্তিক জোয়ারদার, পৌর প্যানেল মেয়র সুশীল চন্দ্র বিশ্বাস, গলাচিপা কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি দিলীপ বণিক প্রমুখ।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!