অরণ্যকে ভালোবাসে

প্রকাশ: 7 October 2024 । 17:45 | আপডেট: 7 October 2024 । 17:46

অনলাইন ডেস্ক

সাহানা সুলতানা

 

 

তুমি অরণ্য ভালোবাসতে,
তাইতো আমি সমস্ত শরীর অবশ করে দাঁড়িয়ে থাকতাম,,
বেশ উঁচুতে মাঁচা বাঁধতাম,, কখনো কখনো বটবৃক্ষ হয়ে ছায়াতলে ঢাকতাম।
কণ্টকহীন হয়ে তোমায় করতাম আঁচড় মুক্ত,
কখনো লজ্জাবতী’র মতো তোমায় লেপ্টে নিতাম সর্বাঙ্গে।

তুমি অরণ্য ভালোবাসতে,,
আমি আকাশ থেকে বিচ্ছিন্ন হয়ে আড়াল করতাম সূর্যালোক।
মাটিতে থাকা শিকড় সূর্যালোক না পেয়ে ফ্যাকাশে হয়ে যেতে লাগলো
পল্লবরাজি বিবর্ণ হয়ে গেলো,,
তবুও আমি তোমায় ভালোবাসতাম।

ভালোবাসার সে কি শক্তি, সে কি দাম্ভিকতা!
সত্যি সত্যি একদিন আমি অরন্য হয়ে গেলাম।
কন্টহীন,বিবর্ণ পত্ররাজি সমেত অবশ হয়ে দাঁড়িয়ে থাকা অসার এক গহীন অরণ্য।।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!