গৌরনদীতে আসামী গ্রেফতার না হওয়ায়..

প্রকাশ: ২১ মে ২০২৩ । ২২:১৩ | আপডেট: ২১ মে ২০২৩ । ২২:১৩

গৌরনদী করেসপন্ডেন্ট,বরিশালঃ

সপ্তাহ পে‌রি‌য়ে গে‌লেও অপহরন মামলার আসামী গ্রেফতার না হওয়ায় আত‌ঙ্কের স‌ধ্যে বসবাস কর‌ছেন অপহৃতার প‌রিবার ও বা‌দি। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান পুলিশ। অপহৃতার পরিবারের অভিযোগ, বা‌দি‌কে হুম‌কি ধাম‌কি দি‌য়ে সমঝোতা করার পায়তারা কর‌ছে আসামীর স্বজনরা। মামলা সুত্রে জানা গে‌ছে , ‌গৌরনদী উপ‌জেলার কমলাপুর তুলাতলা বাজা‌র সংলগ্ন তালুকদার বা‌ড়ির মে‌য়ে কমলাপুর সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের পঞ্চম শ্রেনীর ছাত্রী (১১) প্রাকৃ‌তিক ডা‌কে সাড়া দি‌তে ঘর থে‌কে বের হয় । ওই সময় পার্শ্ববর্তী বা‌ড়ির শাহ আলম ফকি‌রের নেশা‌খোর পুত্র বখা‌টে খোকা (১৯) মু‌খে কাপড় গু‌জে চাকু দেখিয়ে ভয় দে‌খি‌য়ে বা‌ড়ির থে‌কে আধা কিলোমিটার দু‌রে স্থাণীয় বা‌রে‌কের ঘে‌রের পাড় নি‌য়ে রাতভর আট‌কে রে‌খে ধর্ষন চেস্টা চালায় খোকা, ধর্ষ‌নে ব্যর্থ হ‌য়ে শারী‌রিক নির্যাতন চালিয়ে মে‌য়ে‌টি‌কে ঐদিন রাত তিনটায় ফেরৎ দি‌য়ে যায়। গত ১১ মে বৃহস্প‌তিবার রা‌তে এঘটনা ঘটে। ১৪ মে গৌরনদী মডেল থানায় অপহৃতার বাবা জ‌সিম তালুকদার খোকাকে আসামীকে এক‌টি অপহরন মামলা দায়ের ক‌রেন। সপ্তাহ পে‌রি‌য়ে গে‌লেও অপরহন মামলার একমাত্র আসামী খোকা ফ‌কির‌কে গ্রেফত‌ার কর‌তে পা‌রেনি পু‌লিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহজাহান জানান, আসামী গ্রেফতারের চেস্টা অব্যহত আছে। আসামী পলাতক আছে,(ট্রেস) লো‌কেশন পে‌লেই যে‌কো‌নো সময় গ্রেফতার করা হ‌বে। অপহৃতার পরিবার অভিযোগ করেন, আসামীর বাবা শাহ আলম ফ‌কির মামলা তুলে নিতে বাদীকে হুম‌কি ধাম‌কিসহ সম‌ঝোতার প্রস্তাব দি‌চ্ছেন। বাদী অপহৃতার বাবা জসীম তালুকদার শংকা প্রকাশ করে বলেন, আসামী খোকা ফকি‌রের পাস‌পোর্ট কর‌তে দেয়া হ‌য়ে‌ছে। পাস‌পোর্ট পে‌লে আসামী‌কে বি‌দে‌শে পা‌ঠি‌য়ে দেয়া হ‌বে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!