কলাপাড়ায় ৮ সনাতন ধর্মাবলম্বী সহ..

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪ । ১৬:৩৪ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৪ । ১৬:৩৪

রাসেল কবির মুরাদ কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী:-

কলাপাড়ায় ৮ জন সনাতন ধর্মাবলম্বী সহ ১ হাজার মানুষ ইসলামী আন্দোলনে যোগ দিয়েছেন। রোববার সন্ধ্যায় উপজেলা পরিষদ খেলার মাঠে ইসলামী আন্দোলন কলাপড়া শাখার আয়োজিত গন সমাবেশে তারা যোগদান করেন।

এদের মধ্যে ৮ সনাতন ধর্মাবলম্বীরা হলো বাবুল শীল, বরুণ শীল, তরুণ শীল, অভিনাশ শীল, তন্ময় শীল, অপূর্ব শীল, তপন ভক্ত, ও দ্বীপক ভক্ত যোগদান। তাদের সবার বাড়ি কলাপাড়ার চাকামাইয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহা সচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি মুফতি হাবিবুবর রহমান সহ আরো অনেকে। এদিন বিকেল থেকে বিভন্ন এলাকা থেকে মিছিল নিয়ে এসে সমবেত হয় হাজার হাজার দলীয় নেতা কর্মীরা। এছাড়া বিভিন্ন শ্রেনী পেশার মানুষ সমাবেশে উপস্থিত ছিলেন।
ইসলামী আন্দোলনে যোগ দেয়া বাবুল শীল বলেন, সব দল দেখেছি। সবার থেকে আমার এই দল ভালো লেগেছে তাই যোগদান করলাম।

অভিনাশ শীল বলেন, এ দলটির কেউ পর্যন্ত কোন দুর্নীতি বা কাউকে অত্যাচার করেনি। তাইমন থেকে ভালো লাগার কারনেই যোগদান করেছি।

ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহা সচিব মাওলানা গাজী আতাউর রহমান গন সমাবেশে বলেন, গত ৫ আগষ্টের পর ইসলামী আন্দোলন সংখ্যালঘুদের নিরাপত্তা দিয়েছে। সব ধর্মের কাছের ইসলামী আন্দোলন নিরাপদ। তাই আজ ৮ জন হিন্দু সম্প্রদায়ের ভাই সহ ১ হাজার মানুষ আমাদের দলে যোগ দিয়েছে। আমরা তাদের স্বাদুবাদ জানাই।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!