কলাপাড়ায় প্রাথমিক শিক্ষকদের ১০ম গ্রেড..
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪ । ১৯:৫৫ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৪ । ২০:০০
রাসেল কবির মুরাদ কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী:-
কলাপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ১০ম গ্রেড বাস্তবায়নের একদফা দাবিতে মানববন্ধন করেছে। শনিবার দুপুরের দিকে কলাপাড়া প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন দক্ষিন চালিতাবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমাম হোসেন, রহমতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আক্তারুজ্জামান আলআমিন ও নিশানবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ইউসুফ আলীসহ বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
মানববন্ধনে শিক্ষকরা বলেন, দেশের মানুষ গড়ার কারিগররা আজ অবহেলিত, নিস্পেষিত। যে শিক্ষকরা একজন প্রথম গ্রেডের কর্মকর্তা তৈরির কারিগর, তাদের ১২তম গ্রেডের প্রস্তাবনা করা হয়েছে। যা আমাদের জন্য লজ্জার। তাই ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টাদের অনুগ্রহ কামনা করেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.