কলাপাড়ায় শিল্পপতি নুরুল ইসলাম বাবুলের..

প্রকাশ: ১৩ জুলাই ২০২৪ । ১৭:৫৪ | আপডেট: ১৩ জুলাই ২০২৪ । ১৭:৫৪

রাসেল কবির মুরাদ, কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালীঃ

পটুয়াখালীর কলাপাড়ায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি নুরুল ইসলাম বাবুল’র চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টায় যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো: তৌহীদুর রহমান (সিআইপি) মিলনায়তনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এর আগে প্রয়াত শিল্পপতি নুরুল ইসলাম বাবুলেরর আত্মার মাগফিরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

কলাপাড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক এসএম মোশারেফ হোসেন মিন্টুর সঞ্চালনায় ও যুগান্তর প্রতিনিধি অমল মুখার্জী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি মো: হুমায়ুন কবির, সাবেক সভাপতি শামসুল আলম, অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোহসীন পারভেজ, সাংবাদিক এ্যাডভোকেট গোফরান বিশ্বাস পলাশ, সাংবাদিক অধ্যাপক চঞ্চল সাহা, এথন টিভির কলাপাড়া প্রতিনিধি জসিম পারভেজ, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি রাসেল কবির মুরাদ, রিপোর্টার্স ক্লাবের সাবেক সম্পাদক রাসেল মোল্লা প্রমূখ।

এরপর প্রয়াত নুরুল ইসলাম বাবুলের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আসাদুজ্জামান ইউসুফ ও মো: ফোরকানুল ইসলাম।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!