পটুয়াখালীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে এ্যাডঃ..
প্রকাশ: ১৫ মে ২০২৩ । ১৭:০১ | আপডেট: ১৫ মে ২০২৩ । ১৭:০১
পটুয়াখালী করেসপন্ডেন্টঃ
পটুয়াখালীর পুরান বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ মোঃ আফজাল হোসেন। পরে তিনি স্থানীয় স্কুল মাঠে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করেন। আজ মঙ্গলবার (২৬ মে) বেলা ১২ টায় টাউন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৪৩ পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে এই চেক প্রদান করেন।
চেক বিতরন অনুষ্ঠানে পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর, সাধারন সম্পাদক ভিপি আব্দুল মান্নান, সদর উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, পটুয়াখালী বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি রিয়াজ মৃধাসহ জেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.