গাজীপুরে ৩টি বিদেশি পিস্তল-রিভলবার সহ..

প্রকাশ: ২৯ মে ২০২৪ । ১৯:১৫ | আপডেট: ২৯ মে ২০২৪ । ১৯:১৫

বশির আহমেদ কাজল, ষ্টাফ করেসপন্ডেন্ট, শ্রীপুরঃ

গাজীপুরে ডাকাতির প্রস্তুকিালে তিনটি বিদেশী অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নগরীর কাশিমপুর থানাধীন লোহাকৈর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার (২৯ মে) দুপুরে গাজীপুর মেট্রোপলিটনের উপ পুলিশ কমিশনার (ডিসি-উত্তর) আবু তোরাব মোঃ শামসুর রহমান তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলো- পাবনার সুজানগর থানার রায়পুর ক্ষেতুপাড়া এলাকার মৃত খবির উদ্দিনের ছেলে মনির মোল্লা (৩৮), বগুড়ার গাবতলী থানার মাঝিপাড়া এলাকার মৃত লৈমুদ্দিনের ছেলে মোঃ বাদশা প্রমানিক (৪১) ও গাইবান্ধার সাদুল্লাপুর থানার রাঘবিন্দুরপুর এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে মোঃ রাশেদুল ওরফে আল আমিন (৪২)।

তিনি আরো জানান, মঙ্গলবার (২৮ মে) রাত ৮টার দিকে লোহাকৈর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে একদল ডাকাত বনের ভেতর অবস্থান করছিল। খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতিতে টের পেয়ে ডাকাত সদস্যরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

একপর্যায়ে পুলিশ তাদের তিনজনকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুটি বিদেশি রিভলবার এবং ১৭ রাউন্ড গুলি, একটি হাইড্রলিক কাটার, একটি স্টিলের চাকু, রেইনকোট উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কাশিমপুর থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

মনিরের নামে দেশের বিভিন্ন থানায় ১০টি মামলা, বাদশা প্রমাণিকের নামে ৩টি ও আল আমিনের নামে ২টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতরা গাজীপুরসহ বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল এবং তারা আন্ত:জেলা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

প্রেস ব্রিফিংএ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শাহাদাত হোসেন সুমা, সহকারি পুলিশ কমিশনার (এসি-কোনাবাড়ী জোন) মোঃ আমির হোসেন, কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সানোয়ার জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!