কলাপাড়ায় পানিতে ডুবে ৮ বছরের..
প্রকাশ: ২৪ মে ২০২৪ । ১৮:৫০ | আপডেট: ২৪ মে ২০২৪ । ১৮:৫০
রাসেল কবির মুরাদ কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী:-
কলাপাড়ায় পুকুরের পানিতে ডুবে রাহাত (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ মে) দুপুরের দিকে কলাপাড়া পৌরশহরের ইউএনও অফিসের পুকুরে গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে। নিহত রাহাত এতিমখানা সড়কের মাসুম খানের পুত্র।
মৃতের পরিবার, স্থানীয় সূত্র ও সরেজমিনে গিয়ে জানা যায়, শিশু রাহাত সাতার জানতো না। বাসার সবার অগোচরে বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে গিয়ে তলিয়ে যায়। এরপর পুকুরের পানিতে তাকে খোজাখুজি করে পানির তলা থেকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু রাহাতকে মৃত ঘোষণা করেন। এসময় তার মা-বাবা তাদের আত্মীয়-স্বজনরা গগনবিদারী কান্নায় ভেঙ্গে পড়েন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.