রোববার ৪ বোর্ডের সব শিক্ষাপ্রতিষ্ঠান..
প্রকাশ: ১৩ মে ২০২৩ । ২১:৪৫ | আপডেট: ১৩ মে ২০২৩ । ২১:৪৮
সুজন খান স্টাফ করেসপন্ডেন্ট
শনিবার (১৩ মে) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাইফুর রহমান খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড ও যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন জেলাগুলো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম আগামী ১৪ মে (রোববার) বন্ধ থাকবে। এই চার শিক্ষাবোর্ডের আওতাধীন জেলাসমূহে তার কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ রোববার বন্ধের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদানে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এর আগে, মোখার কারণে ৬ শিক্ষাবোর্ডে রোব ও সোমবার (১৪ ও ১৫ মে) দুই দিনের এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, যশোর শিক্ষাবোর্ড এবং মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে রবি ও সোমবার অনুষ্ঠেয় পরীক্ষা স্থগিত করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.