গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান..
প্রকাশ: 22 May 2024 । 18:52 | আপডেট: 22 May 2024 । 18:52
ফারুক হোসেন, ষ্টাফ করেসপন্ডেন্ট, গাইবান্ধা:-
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাপমারা ইউপি শাকিল আকন্দ বুলবুল বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধানকে পরাজিত করে আনারস প্রতীকে ৯১ হাজার ৪৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব আব্দুল লতিফ প্রধান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৮২ হাজার ৪৫ ভোট।
এ ছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীক নিয়ে ৬৫ হাজার ৯৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন উপজেলা ওয়ার্ককস পাটির সভাপতি এম এ মতিন মোল্লা ।
তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব বর্তমান ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সরকার পেয়েছেন ৫৭ হাজার ৫৩৭ ভোট। অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলাই মেশিন প্রতীকে ৪৫ হাজার ২১৪ ভোট পেয়ে নিবাচিত হয়েছেন সাবেক ছাত্রলীগ নেত্রী পাপিয়া রানী দাস। নিকটতম প্রতিদ্ব›িদ্ব উম্মে জাহান প্রজাপতি প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৫২ ভোট। উল্লেখ্য এই নির্বাচনে অংশ নিয়ে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শাকিল বেগম পদ্মফুল প্রতীক নিয়ে পেয়েছেন ১২ হাজার ৯০৪ ভোট।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.