দুমকিতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী: এডভোকেট..

প্রকাশ: 21 May 2024 । 21:51 | আপডেট: 21 May 2024 । 21:51

মোঃ জসিম উদ্দিন দুমকি করেসপন্ডেন্ট, পটুয়াখালীঃ-

পটুয়াখালীর দুমকিতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী এডভোকেট মাওলানা মোঃ রুহুল আমিনের সমর্থণে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭ টা‌য় উপজেলার পাঙ্গাশিয়ার নলদোয়ানী মাঝি বাড়ি জামে মসজিদ সংলগ্ন মাঠে উঠান বৈঠকে আয়োজন করা হয়েছে। মোঃ সুলতান গাজীর সভাপতিত্বে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওঃ রুহুল আমিন প্রধান অতিথি ছিলেন।

প্রধান অতিথি বলেন আমাকে নির্বাচিত করলে দুমকি উপজেলা পরিচ্ছন্ন, মাদক মুক্ত, মানসম্মত উপজেলা নির্মাণের প্রতিশ্রুতি দেয়।

বিশেষ অতিথি ছিলেন। আব্দুর রব জোমাদ্দার, মোঃ জাকির হোসেন খান, প্রমুখ বক্তৃতা ঘোড়া মার্কার নেতাকর্মীরা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে সাধারণ ভোটারদের ২৯ তারিখ ভোট ও দোয়া কামনা করেন। ভোটার ও কর্মী সমর্থকের অংশগ্রহনে পাঙ্গাশিয়া, নলদোয়ানী ,আলগী, বাঁশবুনিয়া, সহ বিভিন্ন এলাকার ভোটাররা উপস্থিত ছিলেন নির্বাচনী প্রচারণায়।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!