পটুয়াখালীতে ৬০০ গ্রাম গাঁজা সহ..
প্রকাশ: 10 May 2024 । 20:43 | আপডেট: 10 May 2024 । 20:43
অপূর্ব সরকার, পটুয়াখালী করেসপন্ডেন্টঃ
পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখায় ৬০০(ছয়শত) গ্রাম গাঁজা সহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক।
শুক্রবার (১০ মে) সকাল ৫ টা ৪৫ এ গলাচিপা আমখোলা ইউনিয়নের বাউরিয়া গ্রামের চার আনি বাউরিয়া আবাসন থেকে পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম এর দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা একেএম আজমল হুদার নেতৃত্বে মাদক উদ্ধার অভিযান ডিউটিতে নিয়োজিত অফিসার এসআই(নিঃ) সঞ্জীব কুমার সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্স ২ জন কে (৫০০+১০০)=৬০০ (ছয়শত) গ্রাম গাঁজা সহ আটক করে। চারানি বাউরিয়া আবাসন ০৯নং ওয়ার্ড এর মোঃ আলতাফ মোল্লার ছেলে মোঃ শফিকুল ইসলাম(২৬) এবং মুশুরীকাঠি ০৭নং ওয়ার্ডের মোঃ খলিল হাওলাদারের ছেলে মোঃ ফরিদ হাওলাদার(২৬)। তাদের বিরুদ্ধে গলাচিপা থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.