হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত একই..
প্রকাশ: 3 May 2024 । 21:19 | আপডেট: 3 May 2024 । 21:19
অপূর্ব সরকার, পটুয়াখালী করেসপন্ডেন্ট :-
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর হরিতলা এলাকায় ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ সদস্য সহ মোট ৫জন নিহত হয়।
বৃহস্পতিবার(২মে) রাত আড়াইটার দিকে ঢাকা সিলেট মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার গলাচিপা ইউনিয়নের বোহালিয়া গ্রামে। নিহতরা হলেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার গলাচিপা ইউনিয়নের বোহালিয়া গ্রামের মৌজে আলী মৃধার ছেলে জামাল মিয়া (৪০), তার স্ত্রী কামরুন্নাহার (৩৩), ছেলে মো. অনন্ত (১১) ও নিহত জামালের ছোট ভাই এনামুল খোকন মিয়া (৩৫)।
শুক্রবার(৩মে) সকালে লাশবাহী গাড়িতে গলাচিপা গ্রামের বাড়িতে পৌঁছায় একই পরিবার চারজনের মরদেহ। এসময় তাদের একনজর শেষবারের মতো দেখতে আশে পাশের বিভিন্ন এলাকার অসংখ্য মানুষ ভিড় জমায়। পরে সকাল ১০টায় জানাযার নামাজ শেষে দাফন সম্পন্ন করা হয়।
উল্লেখ্য গত বৃহস্পতিবার হযরত শাহজালাল রাঃ এর মাজার থেকে প্রাইভেট কারে ফেরার পথে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত হয় একই পরিবারের চার সদস্য।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.