গোবিন্দগঞ্জে নির্মাণাধীন শেখ রাসেল ষ্টেডিয়াম..
প্রকাশ: 27 April 2024 । 19:10 | আপডেট: 27 April 2024 । 19:10
ফারুক হোসেন, ষ্টাফ করেসপন্ডেন্ট, গাইবান্ধা:-
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঠান্ডার পরশ নিতে চোরাবালিতে আটকে পরা অপূর্ব বিশ্বাস নামের এক কিশোরকে শংকটাপন্ন অবস্থায় উদ্ধার করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ৩টার দিকে গোবিন্দগঞ্জে নির্মাণাধীন শেখ রাসেল ষ্টেডিয়াম এলাকা থেকে ফায়ার সার্ভিসের একটি দল তকে উদ্ধার করে। অপূর্ব বিশ্বাস পৌর এলাকার বোয়লিয়া গ্রামের সুকুমার বিশ্বাস।
স্থানীয়রা জানান, প্রচন্ড গরমের কারণে তার সঙ্গীদের সাথে নিয়ে খেলার সময় নির্র্মাণাধীন শেখ রাসেল ষ্টেডেয়ামে একটি পাইলিং কাদা পানিতে খেলা করছিল এসময় অপূর্র্ব বিপদজ্জনক ভাবে পাইলিংয়ের চোরাবালিতে আটকে যায়। এক পর্যায়ে সে ডুবে যাওযার উপক্রম হলে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। ফায়ার সার্র্ভিসের একটি দল তাকে চোরাবালি থেকে উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিটার আতিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন উদ্ধার করা অপূর্ব বিশ্বাসকে সুস্থ করে তার পরিবারের কারে হস্তান্তর করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.