পায়রা বন্দর এখন অপারেশনের জন্য..

প্রকাশ: 11 May 2023 । 22:47 | আপডেট: 11 May 2023 । 22:47

রাসেল কবির মুরাদ কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী

পায়রা বন্দর চেয়ারম্যান রিয়াল এডমিরাল গোলাম সাদেক বলেন, সরকার পায়রা বন্দরকে একটি আধুনিক, ব্যবসা-বান্ধব ও পরিবেশ-বান্ধব স্মার্ট পোর্ট হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। বৃহস্পতিবার দুপুরের দিকে তিনি পায়রা বন্দরের হলরুমে গণমাধ্যম কর্মীদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় একথা বলেন। তিনি বলেন, পায়রা বন্দর এখন সর্বদা অপারেশনের জন্য সম্পুর্ণ প্রস্তুত। বন্দরের রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ড্রেজিং সম্পন্ন হওয়ার ফলে ২৬ মার্চ থেকে প্রতিনিয়ত বন্দরে ১০ থেকে সাড়ে ১০ মিটার নাব্যতার বিদেশি মাদার ভ্যাসেল পণ্য নিয়ে আসছে। পায়রা বন্দর চেয়ারম্যান আরো বলেন, রাবনাবাদ চ্যানেলের চারিপাড়ায় বন্দরের ফার্স্ট টার্মিনাল চালু হলে এ বন্দরের অপারেশন কার্যক্রম আরো বহুগুনে বৃদ্ধি পাবে। তিনি দৃঢ়তার সঙ্গে জানান, পায়রা বন্দর এখন অপারেশনের জন্য সম্পুর্ণরূপে প্রস্তুত। এসময় অন্যান্যের মধ্যে পায়রা বন্দর কর্তৃপক্ষের সদস্য প্রকৌশল ও উন্নয়ন রাজীব ত্রিপুরা, সদস্য হারবার ও মেরিন ক্যাপ্টেন জাহিদ হোসেন, পরিচালক ট্রাফিক কাজী ফারুক, বন্দরের সচিব সোহরাব হোসেন, উপ-পরিচালক ট্রাফিক আজিজুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!