নওগাঁর মান্দার মরু মিয়া ১০..
প্রকাশ: 24 March 2024 । 19:44 | আপডেট: 24 March 2024 । 19:44
নওগাঁ করেসপন্ডেন্টঃ
নওগাঁর মান্দার যুবক মরু মিয়া ১০ বছরে ২১ বিয়ে করেছেন।
নওগাঁয় মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নের মরু মিয়া (৩৫) নামে এক যুবক। ১০ বছরে ২১টি বিয়ে করে এলাকায় রীতিমতো হইচই ফেলে দিয়েছেন। কিন্তু মজার বিষয় হলো,মরু মিয়া যাদেরকে বিয়ে করেছেন তারা সবাই বয়সে তার চেয়ে বেশি।আবারও কোনো কোনো নারীকে বিয়ে করেছেন বাচ্চাসহ। বর্তমানে তার সঙ্গে তিনটি বউ থাকলেও বাকি বউয়েরা কোথায় আছে তিনি জানেন না মরু মিয়া।
মরু মিয়া বলেন, এ পর্যন্ত ২১টি বিয়ে করেছি। সর্বশেষ বিয়ে করেছি আদিবাসি এক নারীকে। তবে তার সব বউয়ের নাম মনে না রাখতে পারলেও ৮ বউয়ের নাম তিনি মনে রাখতে পেরেছেন। তারা হলেন, শহিদা, নার্গিস, সেলিনা, আলেয়া, তারা, জোসনা, রাবেয়া ও পারুল। যাদেরকে বিয়ে করেছি তারা সবাই এক বাচ্চা বা দুই বাচ্চার মা।
মরু মিয়া আরো জানান, প্রায় দুই বছর আগে সড়ক দুর্ঘটনা পায়ে আঘাত পান। এরপর থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলেন। কোনো ভারি কাজ করতে পারেন না। সে সময় শেষ বউ ছাড়া কেউ সেবা যত্ন না করলে নিয়ত করেন তিনি আর কোনো বিয়ে করবেন না এবং কেউ যেন কখনও তার মতো এতগুলো বিয়ে করে ভুল না করে সেই কথাও তিনি জানান।
বর্তমানে মরু মিয়া শেষ স্ত্রীকে নিয়ে প্রতিদিন ভ্যানযোগে মান্দা ও রাজশাহীর বিভিন্ন হাট-বাজারে সাহায্য চেয়ে জীবিকা নির্বাহ করছেন। নিজের কোনো জায়গা জমি না থাকায় সরকারিভাবে ঘর করে দেওয়ার দাবি জানান মরু মিয়া। তার শেষ স্ত্রী তারা বিবি বলেন, মোবাইলে আমার সঙ্গে তার (স্বামী) যোগাযোগ হতো। এরপর বিয়ে হয়। আমি বিয়ে হয়ে এসে দুই বউকে এই বাড়িতে দেখেছি। আমরা বোনের মতোই এখনো মিলেমিশে থাকি। তবে একসাথে থাতকে গেলে দুকথা হলে পরে আবার আমরা ঠিক হয়ে যাই। কেউ কাউকে হিংসা করি না।
স্থানীয় সিরাজুল ইসলাম বলেন, একাধিক বিয়ে করা যায় কিন্তু সেটার জন্য দেশে আইন আছে এবং সামর্থ অনুযায়ী। এগুলো সমাজের খুবই খারাপ এবং এলাকাবাসীর জন্য ক্ষতিকর।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.