কাল‌কি‌নি‌তে সড়ক দুর্ঘটনায় এ‌ক প‌রিবা‌রের..

প্রকাশ: ২০ মার্চ ২০২৪ । ১৫:৩৫ | আপডেট: ২০ মার্চ ২০২৪ । ১৫:৩৫

মোঃ রাজু আহম্মেদ,কালকিনি করেসপন্ডেন্টঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

বুধবার (২০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার রাঘদী ইউনিয়নের ডোমড়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

নিহতদের মধ্যে ৪জন কাল‌কি‌নি উপ‌জেলার গোপালপুর কাজী বাড়ীর এক প‌রিবা‌রের সদস‌্য।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার রাঘদী ইউনিয়নের ডোমড়াকান্দি এলাকায় ঢাকাগামী গ্লোবাল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও টেকেরহাটগামী একটি যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসের সম্মুখভাগ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক ও ৪ যাত্রী নিহত হন। আরও ৩ জন আহত। নিতহ চার জন হ‌লেন – সালমা বেগম(৫০),না‌সিমা বেগম(৫৫), আসমা বেগম (৫৩),কমল বেগম(৬০) এবং মাইক্রোবাসের ড্রাইভার মোঃ আলমগীর হো‌সেন(৫৫)। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার করে।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের এসআই নোমান ও মাদারীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!