নওগাঁর আত্রাইয়ে শিক্ষক দের মাসিক..

প্রকাশ: 9 May 2023 । 16:04 | আপডেট: 9 May 2023 । 16:04

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ করসপন্ডেন্ট

নওগাঁর আত্রাইয়ে শিক্ষক দের মাসিক ক্লাস্টার ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে৷ নওগাঁর আত্রাইয়ে ইসলামিক ফাউণ্ডেশনে মসজিদভিক্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের নিয়ে মাসিক ক্লাস্টার ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে৷ আজ ৯ মে ২০২৩ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় উপজেলার বেওলা দারুল আরকান ইফতেদায়ি মাদ্রাসায় ফিল্ড সুপারভাইজার মাওলানা মোহাম্মদ মাজেদুর রহমান এর সভাপতিত্বে ক্লাস্টার ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে৷ এতে আত্রাই উপজেলার দুই ইউনিয়নের সকল শিক্ষক, শিক্ষীকা উপস্থিতি ছিলেন৷ প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ রফিকুল ইসলাম৷ উপস্থিত ছিলেন মওলানা মোঃ আব্দুর রাজ্জাক জিসি ইসলামিক ফাউণ্ডেশন আত্রাই,সাংবাদিক মোঃ ফিরোজ আহমেদ অর্থ ও দপ্তর সম্পাদক আত্রাই প্রেসক্লাব৷ সভাপতির বক্তব্যে তিনি বলেন আমরা আল্লাহর হুকুম মেনে চলবো,আমরা সবাই অংশ নিবো,সমাজে বাল্যবিবাহ, মাদকাসক্ত, ইভটিজিং, জঙ্গীবাদ দুর করার জন্যে চেষ্টা করিবো, এছাড়াও বিভিন্ন দিক নিয়ে নিয়ে আলোচনা করেন এবং এই বিষয়ে সবাইকে সচেতন করতে সকল শিক্ষকদের প্রতি আহবান জানান তিনি৷ প্রশিক্ষণটি দোয়ার মাধ্যমে সমাপ্ত করা হয়৷

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!