শ্রীমঙ্গলে আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রকাশ: ৮ মার্চ ২০২৪ । ২২:০৪ | আপডেট: ৮ মার্চ ২০২৪ । ২২:০৪

আতাউর রহমান কাজল, ব্যুরো চীফ,সিলেটঃ

‘নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’– এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীমঙ্গলে নানা কর্মসুচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে গতকাল শুক্রবার বিকেল ৩টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আবারো উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়।

পরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে
উপজেলা পরিষদের কনফারেন্স হলে এক আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার।

শিক্ষক নেতা জহর তরপদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, বিএমএ’র সভাপতি ডা. হরিপদ রায়, গীতা গোস্বামী, পারভীন চৌধুরী প্রমুখ।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!