পায়রা বন্দরে ভিড়েছে ক্লিংকার ও..
প্রকাশ: 23 January 2024 । 17:59 | আপডেট: 23 January 2024 । 17:59
রাসেল কবির মুরাদ কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী:-
পায়রা সমুদ্র বন্দরের ইনার জেটিতে নোঙ্গর করেছে মেঘনা গ্রুপের ৫৪ হাজার ৪০০ মেট্ট্রিকটন ক্লিংকারবাহী মাদার ভেসেল এম ভি মেঘনা ভেনাস। ভিয়েতনাম থেকে আসা মাদার ভেসেলটি থেকে ক্লিংকার লাইটারে করে সোমবার থেকে আনলোড শুরু হয়েছে।
এদিকে মঙ্গলবার পায়রা বন্দরে নোঙ্গর করেছে সিঙ্গাপুর থেকে আসা মাদার ভেসেল এম ভি জিন ঝু জিয়াং ৮৮ নামের আরো একটি জাহাজ। এ জাহাজে করে পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জেটির জন্য কোল আনলোডার ক্রেন আনা হয়েছে। এ ক্রেনটির ওজন ১৩৬৫ দশমিক ৮১ মেট্ট্রিকটন।
পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান জানান, মেঘনা গ্রুপের বিশাল জাহাজটি গত ২০ জানুয়ারী বন্দরের আউটারে আসে।
সোমবার জাহাজটি বন্দরের প্রথম জেটির ইনারে নোঙ্গর করার পর লাইটার জাহাজে করে ক্লিংকার আনলোড শুরু হয়েছে। এছাড়াও সিঙ্গাপুর থেকে আসা এম ভি জিন ঝু জিয়াং ৮৮ জাহাজটি বন্দরে নোঙ্গর করেছে ২১ জানুয়ারি। জাহাজটি মঙ্গলবার তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে ভিড়লে জাহাজ থেকে দুপুর থেকে কোল আনলোডার নামানো শুরু হয়েছে। এনিয়ে এ বিদ্যুৎ কেন্দ্রে নির্মিত দ্বিতীয় ইউনিটের জন্য জাহাজ থেকে কয়লা আপলোডের দ্বিতীয় আনলোডার ক্রেন আনা হয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.