শ্রীমঙ্গলে শীতার্তদের মাঝে ‘পুনাক’ এর..

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৩ । ০০:৫৫ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৩ । ০০:৫৫

আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”

শ্রীমঙ্গলে অসহায় শীতার্তদের মাঝে ৫ শতাধিক কম্বল বিতরন করেছে মৌলভীবাজার জেলা ‘পুলিশ নারী কল্যাণ সমিতি’ ( পুনাক) ।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন প্লাটফর্মে ভাসমান অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেন পুনাক এর সভানেত্রী মোছা: শারমিন আখতার বানু।

এ সময় উপস্হিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোআর আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ( ওসি) বিনয় ভূষন রায়, পুলিশ পরিদর্শক ( তদন্ত) মো. আমিনুল ইসলাম, পুলিশ পরিদর্শক (অপারেশান) তাপস চন্দ্র রায় প্রমুখ।

 

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!