গাইবান্ধার নির্বাচনের সকল প্রার্থী ও..
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৩ । ১৭:১৩ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৩ । ১৭:১৩
ফারুক হোসেন, ষ্টাফ করেসপন্ডেন্ট, গাইবান্ধা:-
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার গাইবান্ধা জেলা প্রশাসকের আয়োজনে সম্মেলন কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন, রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম সহ আরো অন্যরা।
প্রধান অতিথি রাশেদা সুলতানা বলেন, নির্বাচন অবাধ ও সুষ্টু ভাবে সম্পন্ন করতে আমরা নানা পদক্ষেপ নিয়েছি। সাধারন মানুষ যাতে তাদের ভোট দেয়ার নিশ্চয়তা পায় সেজন্য আমরা সকল ব্যবস্থা সম্পন্ন করেছি। একজন ভোটার যাতে ভোট দিয়ে বলতে পারে যে,আমি আমার প্রার্থীকে ভোট দিয়েছি। এজন্য সকল পর্যায়ের কর্মকর্তাদের প্রতি আমার অনুরোধ রইলো ।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.