কলাপাড়ায় নৌকা মার্কার উঠান বৈঠকে..
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৩ । ১৬:৫৮ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৩ । ১৬:৫৮
রাসেল কবির মুরাদ কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী:-
কলাপাড়ায় নৌকা মার্কার উঠান বৈঠকে জনতার ঢলে পরিনত হয়েছে। সোমবার সন্ধ্যায় লালুয়া ইউনিয়নের বানাতি বাজারে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন লালুয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি তারিকুল ইসলাম খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও কলাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ মো. মনজুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি মো. মুরসালীন আহম্মেদ, লালুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তারিকুজ্জামান (তারা মিরা), বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান(বি এস সি), বীর মুক্তিযোদ্ধা ও সাবেক জেলা কমান্ডার মো. আলাউদ্দিন মধু, উপজেলা যুবলীগ নেতা এ্যাডভোকেট সুমন তালুকদার, লালুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. ফোরকান প্যাদা, সেচ্ছাসেবকলীগ সভাপতি মো. হালিম হাওলাদারসহ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, পায়রা বন্দর, তাপবিদ্যুৎ কেন্দ্র সাবমেরিন ক্যাবল ল্যান্ডি স্টেশন, শেরে বাংলা নৌঘাঁটি, প্রস্তাবিত বিমান বন্দর, কুয়াকাটা ও জাহাজ মারা পর্যটন কেন্দ্র, মৎস্য বন্দর আলীপুর, মহিপুরসহ ১১৪, পটুয়াখালী-৪, কলাপাড়া আসনে ব্যাপক উন্নয়ন কর্মকান্ডসহ মেঘাপ্রজেক্ট চলমান রয়েছে। যা বাস্তবায়ন ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং কলাপাড়া-রাঙ্গাবালী-মহিপুর কুয়াকটাকে সন্ত্রাস, চাঁদাবাজ,ভুমিদস্যু, শালিশ বানিজ্য মুক্ত করতে হলে এবারে আবারো নৌকা মার্কার মনোনীত প্রার্থী অধ্যক্ষ মহিব্বুর রহমান মুহিবকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। এর আগে ইউনিয়ন ও উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতা কর্মীরা বিশাল এক নির্বাচনী মিছিল বের করেন, মিছিলিটা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ স্থলে এসে যোগ দেয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লালুয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি আ: হক মৃধা।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.