বিশ্বের ৪৬তম প্রভাবশালী নারী শেখ..

প্রকাশ: 6 December 2023 । 13:10 | আপডেট: 6 December 2023 । 16:00

শারমিন চৌধুরী ষ্টাফ করেসপন্ডেন্ট:-

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ নারীর তালিকা প্রকাশ করেছে মার্কিন অর্থ ও বাণিজ্যবিষয়ক সাময়িকী ফোর্বস। এতে ৪৬তম অবস্থানে রয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় সবচেয়ে শক্তিশালী নারীর ২০তম বার্ষিক র‌্যাঙ্কিং ২০২৩ প্রকাশ করে ফোর্বস।

সবচেয়ে অনুপ্রেরণাদায়ী নারী প্রধান নির্বাহী কর্মকর্তা, রাজনীতিবিদ, সমাজসেবী এবং নীতিনির্ধারকরা তালিকায় স্থান পেয়েছেন। যারা আজকের বিশ্বে জীবন-পরিবর্তনকারী প্রভাব ফেলছে।

ফোর্বসের প্রতিবেদনে বলা হয়, রাজনীতির ক্ষেত্রে জিডিপি-জনসংখ্যার বিষয় ও করপোরেট নেতাদের ক্ষেত্রে আয় ও কর্মীদের বিবেচনায় নেওয়া হয়েছে।

প্রতিবদনে বলা হয়, শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্বপালন করছেন। শুধু তাই নয়, তিনি বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে নারী সরকারপ্রধান হিসেবেও দায়িত্বপালন করছেন। বর্তমানে তিনি পরপর তিনবারসহ চতুর্থবারের মতো ক্ষমতায় রয়েছেন এবং পঞ্চমবারের জন্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। সবশেষ নির্বাচনে শেখ হাসিনার দল বাংলাদেশ আওয়ামী লীগ ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৮৮টিতে জয় পেয়েছিল।

ফোর্বসের তালিকায় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেনকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী হিসেবে উল্লেখ করা হয়েছে। এরপর দ্বিতীয় স্থানে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ক্রিস্টিনা লাগার্দ ও তৃতীয় স্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

এর আগে, ২০২২ সালে ফোর্বসের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় শেখ হাসিনার অবস্থান ছিল ৪২তম। ২০০৪ সাল থেকে প্রতি বছর মার্কিন সাময়িকীটি এই তালিকা প্রকাশ করে আসছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!