কাশিমপুর কারাগারে কারাবন্দি বিএনপি নেতার..
প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৩ । ২১:১৬ | আপডেট: ১ ডিসেম্বর ২০২৩ । ২১:১৬
বশির আহমেদ কাজল ষ্টাফ করেসপন্ডেন্ট, শ্রীপুর গাজীপর :-
নাশকতা ও ভাংচুরের মামলায় গ্রেপ্তার হওয়া কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর এক বন্দি শুক্রবার সকালে মারা গেছেন। মৃত আসাদুজ্জামান হিরা খান(৪৫), গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামের গিয়াস উদ্দিন খানের ছেলে।
কাওররাইদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সামসুল হক জানান, হিরা কাওরাইদ ইউনিয়ন বিএনপির ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন। শুক্রবার সকালে সেখানে হিরা খান মারা গেছেন বলে শুনেছি।
দলীয় ও নিহতের পারিবারিক সূত্র জানায়, ২৮ অক্টেবার ঢাকায় বিএনপির মহাসমাবেশে গিয়েছিলেন হিরা খান। সমাবেশে যাওয়ার পর তারা জানতে পারেন তিনি গ্রেপ্তার হয়েছেন। তারপর থেকে আদালতে একাধিকবার জামিন চেয়েও পাননি।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সুপার মোঃ আমিরুল ইসলাম জানান, শুক্রবার সকাল ১১টার দিকে হিরা কারাগারে বুকে ব্যথা অনুভব করেন। পরে তাকে দ্রুত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি শ্রীপুর থানার নাশকতা ও ভাংচুর মামলার আসামি ছিলেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.