কুয়াকাটায় সাংবাদিক খান এ রাজ্জাক..
প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৩ । ১৫:২৩ | আপডেট: ১ ডিসেম্বর ২০২৩ । ১৫:২৩
আব্দুল কাইয়ুম (আরজু), কুয়াকাটা সংবাদদাতা,পটুয়াখালীঃ
গত বছরের এই দিনে ইন্তেকাল করেন কুয়াকাটা প্রেসক্লাবের সদস্য খান এ রাজ্জাক। দৈনিক সমকালে কুয়াকাটা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যু কালে তার বয়স হয়েছি ছিলো ৪৭ বছর, দুইটি ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান প্রয়াত সাংবাদিক খান এ রাজ্জাক।
প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শুক্রবার (১ ডিসেম্বর) সকাল ৯টায় কবর জিয়ারত শেষে কুয়াকাটা প্রেসক্লাব মিলনায়তনে কোরআন খতম ও স্মরনসভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।
কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব এর সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসেন, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরাম এর সভাপতি আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, প্রেসক্লাবে সাবেক সভাপতি রুমান ইমতিয়াজ তুষার ও সাবেক সাধারণ সম্পাদক কাজী সাঈদ,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর মহিপুর থানা শাখার সাধারণ সম্পাদক বশির উল্লাহ সহ কুয়াকাটা প্রেসক্লাব ও মহিপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
কুয়াকাটা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোবাশ্বের দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.