নাচোলে সার্কাসের হাতির আক্রমণে প্রাণ..

প্রকাশ: ৮ নভেম্বর ২০২৩ । ১৭:৫৩ | আপডেট: ৮ নভেম্বর ২০২৩ । ১৭:৫৩

নাচোল সংবাদদাতা, চাপাইনবাবগঞ্জঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সার্কাসের হাতির আক্রমণে মোসাব্বির (১২) নামে এক শিশু নিহত হয়েছে।

বুধবার (৮নভেম্বর) সকালে উপজেলার নেজামপুর ইউনিয়নের লক্ষ্মীপুর মোড় এলাকার মানিকড়া গ্রামে এ ঘটনা ঘটে। মোসাব্বির উপজেলার নিজামপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার মাস্টারপাড়া গ্রামের বুলবুল ইসলামের ছেলে।

মানিকড়া গ্রামের বাসিন্দা আজহার আলি বলেন, সকাল থেকে এই এলাকায় দুটি পাগলা হাতি ঘোরাঘুরি করছিল। এসময় হাতি দুটির সামনে পড়ে যায় মোসাব্বির।তখন তাকে আঁছড়ে মাটিতে ফেলে দেয় হাতি দুটো। এতে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা উদ্ধার করে নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন,একটি হাতিকে আমনুরা শিমুলতলা মোড়ে আটক করেছে গ্রামবাসী। অন্যটি এখনো আটক করা সম্ভব হয়নি। রাজশাহী বনবিভাগকে খবর দেওয়া হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!