মির্জাগঞ্জে বিএনপি নেতা বশিরুল কবির’র..
প্রকাশ: 2 May 2023 । 13:40 | আপডেট: 2 May 2023 । 13:40
এস. কে মিন্টু, মির্জাগঞ্জ করেসপন্ডেন্ট, পটুয়াখালীঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর সুবিদখালীর পরিবানু বেগম (৮০) ইন্তেকাল করছেন ( ইন্না লিল্লাহি…..রাজিউন)।
তিনি মরহুম মহব্বত আলী হাওলাদারের সহধর্মিণী ও ঢাকাস্থ মির্জাগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ঐক্য ফোরামের সভাপতি ও ওই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. বশিরুল কবির হাওলাদারের মা।
সোমবার ( ১ মে) বিকাল ৪ ঘটিকার সময় নিজ বাড়ীতে তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত কারনে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে ৪ ছেলে, ৩ মেয়ে ও নাতি- নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর জানাজা নামাজ ওইদিন রাত ৯ টায় নিজ বাড়ীতে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমার রুহের মাগফিরাত কামনার জন্য তাঁর পরিবারের সদস্যরা সকলের কাছে দোয়া চেয়েছেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.