শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর কল্যান তহবিলের অনুদানের..
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৩ । ১৫:১১ | আপডেট: ৫ নভেম্বর ২০২৩ । ১৮:১৬
আতাউর রহমান কাজল, ব্যুরো চীফ,সিলেটঃ
মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিল হতে প্রাপ্ত শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার শারিরিকভাবে অসুস্হ বিভিন্ন ব্যক্তিবর্গের অনুকুলে অনুদানের চেক বিতরন করা হয়েছে।
আজ রবিবার সকাল ১১ টায় জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও স্হানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে এসব চেক বিতরন করেন।
এ সময় উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সাধারন সম্পাদক জগৎজ্যোতি ধর, যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী প্রমুখ।
প্রসঙ্গত: শ্রীমঙ্গল ও কমলগঞ্জের ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোকে আক্রান্ত ৫ জনকে ৪ লাখ টাকার চেক বিতরন করা হয়।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.