মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানির..

প্রকাশ: 13 September 2023 । 18:56 | আপডেট: 13 September 2023 । 18:56

মোহাম্মদ হাইরাজ তালতলী করেসপন্ডেন্ট বরগুনা:-

বরগুনার তালতলীতে মিথ্যা মামলা ও ভিত্তিহীন বানোয়াট অভিযোগ দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা ছাত্রলীগ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত মিনহাজ । বুধবার (১৩ সেপ্টেম্বর ) বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাহাত মিনহাজ বলেন, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু মহোদয়ের নামে প্রতিষ্ঠিত মাধ্যমিক বিদ্যালয়ে শোক দিবস পালন হয় না। সরকারের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোঃ জাহিদুল হক সোহাগ, কারন, এই স্কুলের প্রধান শিক্ষকের পরিচয় হল তিনি থানা যুবদলের ক্যাডার ও তালতলী থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ছিলেন।
শুধু তাই নয় ওই প্রধান শিক্ষক বর্তমান তালতলী উপজেলা বিএনপির আহবায়ক মোঃশহিদুল ইসলামের আপন ছোট ভাই। এ সকল বিষয় আমরা প্রতিবাদ করলে আমাদের নামে জাহিদুল ইসলাম সোহাগ মিথ্যা মামলা করেন।
এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা,খলিলুর রহমান, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শুক্কুর, সেচ্ছাসেবক লীগ নেতা রিয়াজুদ্দিন প্রিন্স, ও যুবলীগ নেতা জে এইচ সুমন প্রমুখ।
তবে এ সকল অভিযোগ অস্বীকার করে জাহিদুল ইসলাম সোহাগ বলেন, আমার ব্যাবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি করার কারনে চাঁদাবাজি মামলা করেছি। আর শিক্ষা প্রতিষ্ঠানে সকল জাতীয় দিবস গুলো পালন করা হয়। যার প্রমাণ আমার কাছে আছে এবং আপনাদের দিয়েছি। এই প্রতিষ্ঠানের জমিদাতা উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক তিনিও বিষয়টা অবগত। আমি কোন সময় বিএনপির রাজনীতি করিনি। তার প্রমাণ তারা কখনো দিতে পারবেনা। আমি ছাত্র জীবনে যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেছি তার প্রমাণ আমার কাছে আছে এবং আপনাদের দিয়েছি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাননীয় সংসদ সদস্যের নামটা জড়িয়ে তার প্রতিপক্ষ মনোনয়ন প্রত্যাশীরা ওদেরকে ব্যবহার করে একটি রাজনৈতিক ফয়দা তুলতে চায়। তারা মনগড়া কথা বলছে আর আমি প্রমান নিয়ে কথা বলছি। মুলত চাঁদাবাজি মামলকে ভিন্ন দিকে প্রবাহিত করার কারার চেষ্টা করছে তারা।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!