এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুমড়ে-মুচড়ে গেল গাড়ি

প্রকাশ: 9 September 2023 । 14:56 | আপডেট: 9 September 2023 । 19:00

সুজন খান ষ্টাফ করেসপন্ডেন্ট:-

গভীর রাতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেছে একটি প্রাইভেটকার।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালুর এক সপ্তাহ যেতে না যেতেই এ দুর্ঘটনা ঘটলো।

জানা গেছে, ওই প্রাইভেটকারটিতে নারী ও শিশুসহ ৫ জন ছিল। তবে কেউ মারা যায়নি।

ভুক্তভোগী জানান, দ্রুত গতির একটি গাড়ি তাদের প্রাইভেটকারটিকে পেছন থেকে ধাক্কা দেয়। পরে নম্বর প্লেট রেখেই গাড়িটি বনানীর দিকে পালিয়ে যায়। এতে প্রাইভেটকারটির পেছনের দিকটা দুমড়ে-মুচড়ে যায়।

তবে শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে বনানী থানার ডিউটি অফিসার তামান্না এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে পারেননি। তিনি জানান, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!