নওগাঁর আত্রাইয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামীকে..

প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৩ । ১৯:৪১ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৩ । ১৯:৪১

মোঃ ফিরোজ আহমেদ নওগাঁ করেসপন্ডেন্ট:-

নওগাঁর আত্রাইয়ে হত্যা মামলায় এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামীকে আটক করা হয়েছে। র‌্যাবের সহায়তায় আত্রাই থানার এসআই চাঁদ আলী এবং এসআই রাকিব আসামী আব্দুল হামিদ কে ঢাকা থেকে গ্রেফতার করে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকালে নওগাঁ জেলে পাঠানো হয়েছে। আব্দুল হামিদ সাহেবগঞ্জ গ্রামের তার চাচাত ভাই রতন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী।
মামলা সূত্রে জানা যায়, ২০০৪ সালে হামিদ ও রতনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হামিদ লাঠি দ্বারা রতনকে আঘাত করলে রতন মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই মারা যায়। রতন মারা গেলে হামিদের বিরুদ্ধে হত্যা মামলা হওয়ায় সে এলাকা ছেড়ে গাঢাকা দেয়। হামিদ অনুপস্থিত থাকা অবস্থায় পলাতক দেখিয়ে কোর্ট হামিদকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
আত্রাই থানা ওসি তারেকুর রহমান সরকার বলেন, কোর্টের ওয়ারেন্ট পেয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামী হামিদকে ঢাকা থেকে গ্রেফতার করে শুক্রবার দুপুরের কিছু পর থানায় আনা হয়। থানায় আনার পর হামিদকে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!