মির্জাগঞ্জের মাধবখালীতে বিএনপি’র ৪৫ তম..
প্রকাশ: 1 September 2023 । 20:42 | আপডেট: 1 September 2023 । 21:14
মির্জাগঞ্জ করেসপন্ডেন্ট, পটুয়াখালীঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় মাধবখালী ইউনিয়নের কাঠালতলীতে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে ওই ইউনিয়ন বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন চৌধুরী পাশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পলাশ হাওলাদারের সঞ্চালনায় আলোচনা সভায় মাধবখালী ইউনিয়ন বিএনপির নেতারা বক্তব্য দেন।
বক্তারা বলেন, দেশে এখন গণতন্ত্র নাই। মানুষের বাক স্বাধীনতা নাই। আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশের মাটিতে ফিরিয়ে আনতে হবে। আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে হরণ করেছে, জনগণের অধিকার কেড়ে নিয়েছে।নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দাম বৃদ্ধিতে জনগণের নাভিশ্বাস উঠেছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই অগণতান্ত্রিক সরকারকে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে পতন ঘটিয়ে দেশে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা চালু করতে হবে।
শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত ও কেক কাটা হয়।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.