বরগুনার তালতলীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের নিয়ে এক আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ আগষ্ট)বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বিশিষ্ট শিক্ষা অনুরাগী সাবেক( অব.) শিক্ষক আবু সিদ্দিক এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা’রসভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি অমিত দত্ত, কৃষি অফিসার মো.সুমন হাওলাদার, বক্তব্য রাখেন সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম আলী কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা আ.ছত্তার।
এ সময় উপজেলা পর্যায়ের বীর মুক্তিযুদ্ধারা সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন