হাসান সেলিম

অনঙ্গ রঙ্গ ক্ষুধা

মন যমুনার পাড় ভাঙে

থেকে থেকে তুফান উঠে

টলমল জীবন গাঙে!

 

ক্ষুদ্র এ মানব জনম

সামনে অথৈ সমুদ্দুর

ক্ষুধার বিষে নীল সওয়ারি

কোথা তবে সুধাপুর!

 

এযে এক নীল ক্ষুধা

মিটবে না এক জনমে

তৃষ্ণার জলে আগুন জ্বলে

জ্বলছি নিত্য মরমে!!