প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সারাদেশে সমাজের গৃহহীন ও ভুমিহীন মানুষের মাঝে ২২হাজার ১০১টি জমিসহ পাকা ঘর প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত থেকে জমিসহ এই পাকা ঘর উপকারভোগীদের কাছে হস্তান্তরের উদ্বোধন করেন।
এই প্রকল্পের ৪র্থ পর্যায়ের (২য় ধাপ) গাইবান্ধার ৫টি উপজেলায় মোট ১হাজার ৫৮টি পরিবারের মাঝে এবার জমিসহ পাকা ঘর প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী আজকে পলাশবাড়ী উপজেলাকে ‘ক‘ শ্রেণীর ভুমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করেছেন।
ইতোমধ্যে গোবিন্দগঞ্জ ও সাদুল্লাপুর উপজেলাকে ‘ক‘ শ্রেণীর ভুমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করেছেন। আজ বুধবার জেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব উপকারভোগীদের মাঝে জমিসহ পাকাঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল আলম, স্থানীয় সরকারের উপপরিচালক মো. শরিফুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টুসহ অন্যরা গাইবান্ধায় জেলা প্রশাসনের তত্ত¡াবধানে বাস্তবায়িত আশ্রয়ণ প্রকল্পের অধীনে গত ও বর্তমান কয়েকটি ধাপ মিলিয়ে ৬হাজার ৫শ‘ ৬৪টি ভুমিহীন ও গৃহহীন পরিবার এই সুবিধা পাচ্ছে।
জমিসহ প্রতিটি ঘরের মালিকানা স্বামী স্ত্রী শতকরা ৫০ভাগ করে পাবেন। এরফলে নারীর ক্ষমতায়ণ নিশ্চিত করা হচ্ছে। এই ঘরগুলোতে সুপেয় পানি ও বিদ্যুতের সুবিধা পাচ্ছেন।