কক্সবাজারের মেরিন ড্রাইভের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে পাঁচজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
শনিবার (১৭ অক্টোবর) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
অগ্নিকাণ্ডে দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে। ফায়ার সার্ভিসের বরাতে জানা গেছে, দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের শরীরের প্রায় ৩০ শতাংশ পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মন্তব্য করুন