শারদীয় দুর্গাপবরিশালের আগৈলঝাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী শিশুদের একযোগে শতকন্ঠে গীতাপাঠ ও শারদীয় উপহার বস্ত্র দান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শারদীয় দুর্গাপূজার প্রথমদিন শুক্রবার বিকেলে কোদালধোয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে সুদশন চক্র ফাউন্ডেশনের আহবায়ক বাপ্পি হালদারের সভাপতিত্বে সনাতন ধর্মাবলম্বী শিশুদের শতকন্ঠে গীতাপাঠ অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন গ্রামের ১০টি গুরুকুল স্কুলের শতাধীক শিশু শিক্ষার্থীদের মাঝে সুদশন চক্র ফাউন্ডেশনের পক্ষ থেকে শারদীয় উপহার বস্ত্র দান (ছেলেদের স্যাট-প্যান্ট ও মেয়েদের টু-পিচ) প্রদান করা হয়েছে।
সুদশন চক্র ফাউন্ডেশনের আয়োজনে শতকন্ঠে গীতা পাঠ ও বস্ত্র দান অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পুজা উদযাপন কমিটির সদস্য সচিব দীনেশ চন্দ্র হালদার, শশিকর কলেজের সহকারী অধ্যাপক জ্যোতিন্ময় বৈরাগী, বাকাল ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব সুরজিত পান্ডে বাপ্পি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক স্বপন বালা, উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য পলাশ হালদার, কোদালধোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকা রীতা হালদার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক অনিমেষ হালদার, কোদালধোয়া গ্রামের স্থানীয় জুয়েল দাস ও সুদশন চক্র ফাউন্ডেশনের শিক্ষা সেল’র প্রধান পংকজ হালদার প্রমুখ, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্থানীয় যুবক সুদীপ্ত সরকার উন্নয়ন।
অনুষ্ঠানে পতিহার গ্রামের গুরুকুল স্কুলের শিক্ষক স্বপন সরকার শতাধীক শিশু শিক্ষার্থীদের একসাথে শতকন্ঠে গীতাপাঠ করান।
সুদশন চক্র ফাউন্ডেশন গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন গ্রামে গুরুকুল স্কুল পরিচালনা করে আসছে, এখানে ৫ থেকে ১০ বছর বয়সের শিশুদের সনাতন ধমীয় শিক্ষা দেওয়া হচ্ছে।
আগামীতে দেশের বিভিন্ন উপজেলার গ্রামেও গুরুকুল স্কুল প্রতিষ্ঠা করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন। আগৈলঝাড়া উপজেলার পাকুরিতা, কোদালধোয়া, সরবাড়ি, পতিহার, আমবাড়ি, পশ্চিম বাগধা, রামানন্দের আকঁ, বাহাদুরপুর, সোমাইরপাড়, পশ্চিম গোয়াইলসহ ১০টি গ্রামের গুরুকুল স্কুলের শিশু শিক্ষাথী, অভিভাবক, শিক্ষক সুধী-সজ্জন ও এলাকাবাসী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন