বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরির ত্বকের যত্নের রহস্য নাকি কোনো দামি প্রসাধনী বা দীর্ঘ স্কিন কেয়ার রুটিন নয়। ছোটবেলা থেকে মা ও ঠাকুরমার কাছ থেকে শেখা ঘরোয়া পদ্ধতিতেই ভরসা করেন তিনি।
গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তৃপ্তি জানান, ত্বকের যত্নে তিনি ‘লেস ইজ মোর’ নীতিতে বিশ্বাসী। নিয়মিত ব্যবহার করেন কাঁচা হলুদ, টকদই ও বেসনের তৈরি ফেসপ্যাক।
চুলের যত্নেও প্রাকৃতিক উপাদান ব্যবহার করেন ‘লায়লা মজনু’খ্যাত এই অভিনেত্রী। ছোটবেলা থেকেই রিঠা, শিকাকাই ও আমলকী ব্যবহারে অভ্যস্ত তিনি।
তৃপ্তির মতে, শুধু ত্বক ও চুলের যত্ন নিলেই হবে না, ভালো জীবনযাপনও জরুরি। পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর খাবার এবং ব্যস্ততার মধ্যেও নিজের জন্য কিছুটা সময় বের করে নেওয়াকে গুরুত্ব দেন তিনি।
শুটিংয়ের ব্যস্ততার মাঝেও প্রতিদিন অন্তত ১০ মিনিট নিজের জন্য রাখেন তৃপ্তি। ওই সময়ে ফোন থেকে দূরে থাকেন তিনি। তার বিশ্বাস, জীবনযাপন ভালো থাকলে তার প্রভাব ত্বকেও পড়ে।
মন্তব্য করুন