কৃষকদের সম্মান জানাতে কৃষি ক্ষেত্রে নতুন উদ্ভাবন ও অসামান্য অবদানের জন্য ‘রাষ্ট্রপতি কৃষি পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৭ সেপ্টেম্বর) বঙ্গভবনে বাংলাদেশ কৃষক সমিতির আট সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি কৃষকদের দেশের গুরুত্বপূর্ণ উৎপাদনশীল জনগোষ্ঠী হিসেবে উল্লেখ করে তাদের সামগ্রিক উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে কৃষকদের স্বার্থকে সংগঠিতভাবে তুলে ধরার পরামর্শ দেন তিনি।

কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কার্যকর বিপণনব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি বলেন, উৎপাদক থেকে ভোক্তার কাছে কৃষিপণ্য সহজে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। কৃষকদের সহজ শর্তে কম সুদে ঋণ দেওয়ার বিষয়েও গুরুত্ব দেন তিনি।

সাক্ষাৎকালে কৃষক সমিতির পক্ষ থেকে কৃষিপণ্যের ন্যায্যমূল্য, বিনা সুদে ঋণ, কৃষক দিবস ও জাতীয় পুরস্কার চালু, শস্যবীমা, স্থানীয় আইনশৃঙ্খলা কমিটিতে কৃষকদের প্রতিনিধিত্ব এবং কৃষি উপকরণ সহজলভ্য করার মতো বিভিন্ন দাবি তুলে ধরা হয়।

রাষ্ট্রপতি দেশে উৎপাদিত ফলমূল ও কৃষিপণ্যের রপ্তানি সম্ভাবনার কথাও তুলে ধরেন। আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি কৃষিপণ্য প্রক্রিয়াজাত শিল্প, আধুনিক হিমাগার এবং খামারে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় এনজিও থেকে নেওয়া কৃষিঋণের সুদ কমানোর বিষয়েও উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন রাষ্ট্রপতি।