সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মাজার প্রাঙ্গণে পৌঁছান। সেখানে হযরত শাহজালাল (রহ.)-এর রওজা জিয়ারত ও ফাতেহা পাঠ করেন।
এরপর রাষ্ট্রপতি হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশে রওনা হন।
এর আগে দুপুর ১২টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাষ্ট্রপতির গাড়িবহর সুরমাপাড়ের সার্কিট হাউজে পৌঁছায়। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে শাহজালাল (রহ.)-এর মাজার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
মন্তব্য করুন