বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রংপুর বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, সমবায় প্রতিমন্ত্রী স্বপণ ভট্টাচার্য, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, এস এম কামাল হোসেন। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, গাইবান্ধা -৫ আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন এমপিসহ অন্যরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব মোজাম্মেল বর্ধিত সভায় গাইবান্ধা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সকল সদস্য,উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, উপজেলা ও পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গণ,দলীয় উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রগণ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গণ, পৌর আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক গণ এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের জেলা পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদক গণ উপস্থিত ছিলেন । আগামী ২তারিখে রংপুরে বাংলাদেশ আওয়ামীলীগের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন